সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

উচ্চকন্ঠ   24-Dec-2025   66

Photo

কাজী আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র কুরআন শরীফে অবমাননার অভিযোগে হামীম মোল্যকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রহিম জানান, পবিত্র কুরআন শরীফে অবমাননার অভিযোগে কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে হামীম মোল্লা (১৮) কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উত্তেজিত জনতা পুলিশের কাছে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চোরখালি গ্রামে অভিযুক্ত হামীম মোল্লা পবিত্র কুরআন শরীফের অবমাননা করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরদিন বুধবার সকালে স্থানীয়রা তাকে খুঁজে পেয়ে মারধরের চেষ্টা করলে তিনি বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানেরা অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে গ্রেফতার করে।

office@ukantho.com


Photo

ঝিকরগাছায় সংখ্যালঘু অপহরণ ও ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগ; ওসি বললেন সত্যতা নেই, বাদী একটা হারামজাদা

নিজস্ব প্রতিবেদক: যশোর ঝিকরগাছা উপজেলায় পলাশ বিশ্বাস (৪৩) নামে এক সংখ্যালঘুকে...

Photo

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ...

Photo

ট্রাম্পের শুল্কনীতি: রুপির রেকর্ড দরপতন

উচ্চকন্ঠ ডেস্ক : নতুন বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় গতকাল সোমবার ভারতীয় শেয়ারবাজারে...

Photo

শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি আহ্বান শিক্ষা উপদেষ্টার

এফএনএস: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন রাজধানীর আফতাবনগর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত