রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পিরোজপুরে ভাত রান্না নিয়ে বিরোধের জেরে মাকে হত্যা, যুবক গ্রেপ্তার

উচ্চকন্ঠ   19-Aug-2026   17

Photo

এফএনএস: পিরোজপুরের কাউখালীতে ভাত রান্নাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাকে কাঠের ডাসা দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। নিহত ওই নারীর নাম কানন বালা (৬৫। তিনি উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত সুনীল বালার স্ত্রী। অপরদিকে অভিযুক্ত ছেলের নাম সুজন বালার (৩০)। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ভাত রান্না নিয়ে কানন বালার সঙ্গে তার একমাত্র ছেলে সুজনের কথা-কাটাকাটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তাদের মধ্যে ঝগড়া চলার একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে সুজন ক্ষিপ্ত হয়ে দরজায় লাগানো কাঠের ডাসা দিয়ে মায়ের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। পরদিন রোববার ভোরে ঘুম থেকে উঠে সুজন তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি প্রতিবেশী ও মামাদের ডেকে আনেন। স্বজনরা কানন বালাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে কানন বালা মারা যান। এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বাদী হয়ে ভাগনে সুজন বালাকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গত মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

office@ukantho.com


Photo

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

এফএনএস: বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ...

Photo

ঝিনাইদহে দুর্নীতিগ্রস্থ ইউএনও পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক দুর্নীতিগ্রস্থ ইউএনও...

Photo

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক...

Photo

অর্থনীতি স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ: অর্থ উপদেষ্টা

এফএনএস: বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত