প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 06-Mar-2025 41
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাড়া রেলগেট এলাকা থেকে চল্লিশোর্ধ ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়র জানায়, চাঁদপাড়া রেলগেট থেকে ২’শ দুরে মাঠের মধ্যে রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
office@ukantho.com