বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

উচ্চকন্ঠ   29-Sep-2025   59

Photo

এফএনএস: বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান থেকে যুক্তরাজ্য সরে এসেছে বলে মনে হচ্ছে। দেশটি এখন আর এ বিষয়ে কথা বলতে আগ্রহ দেখাচ্ছে না। বরং তারা এখানে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ দেখতে চায়। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ প্রত্যাশার কথা জানান। এর আগে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সারাহ কুক বলেন, সিইসির সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। আগামী জাতীয় নির্বাচন ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টাকে কয়েক মাস আগে এবং সোমবার সিইসিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। বৈঠকের আলোচনা প্রসঙ্গে হাইকমিশনার বলেন, আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমি আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। যুক্তরাজ্য নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করে। হাইকমিশনার জানান, নির্বাচন প্রসঙ্গে নাগরিকদের শিক্ষিত করা নিয়ে প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্যও সহযোগিতা করছে। বিশেষ করে দেশের দুর্বল গোষ্ঠীগুলো এবং পোলিং কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে এ সহযোগিতা করা হচ্ছে। সুতরাং, বৈঠকের আলোচ্যসূচি ছিল নির্বাচন কমিশনকে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে আলোচনা করা। সাংবাদিকেরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, আমি অন্য আর কোনো কথা বলবো না। যেমনটা বলেছি, যুক্তরাজ্য আগামী বছর অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাচ্ছেন না- ফের প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে চলে যান সারাহ কুক। এর আগে গত ১০ মার্চ সিইসির সঙ্গে বৈঠকে যুক্তরাজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানিয়েছিলেন হাইকমিশনার। এছাড়া গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিল দেশটি।

office@ukantho.com


Photo

জাতীয় সরকার গঠনের আহ্বান ইনকিলাব মঞ্চের

এফএনএস: জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও নির্বাচন এই তিন দাবি নিয়ে...

Photo

ঝিনাইদহে অস্তিত্বহীন ও নিষ্ক্রিয় সাংস্কৃতিক সংগঠনের নামে রাষ্ট্রীয় অনুদান! বঞ্চিত সক্রিয় প্রতিষ্ঠানগুলো

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অস্তিত্বহীন, বিলুপ্ত ও নিষ্ক্রিয়...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে আলমসাধু চাপায় শিশু নিহত

আশরাফুল হক নয়ন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

Photo

ঝিনাইদহে আদিবাসী যুবককে কুপিয়ে জখম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অতর্কিত ভাবে সুফল বিশ্বাস(৩৫)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত