সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তামিম ইকবাল

উচ্চকন্ঠ   28-Mar-2025   51

Photo

তামিম ইকবালের শারীরিক অবস্থা উন্নতির দিকে। হাসপাতাল থেকে গতকাল শুক্রবার বাসায় ফিরেছেন তামিম। হাসপাতালের সিদ্ধান্তেই তাঁকে নিজ বাসায় নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দ্রæতই তামিমকে দেশের বাইরে নেওয়া হতে পারে। গত সোমবার বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে হার্ট অ্যাটাক হয় তামিমের। মাঠের নিকটতম কেপিজে হাসপাতালে তাঁর হার্টে রিং পরানো হয়। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই হাসপাতাল বদলানো হয়। কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। ঢাকার এভারকেয়ার হাসপাতালে দুই দিন চিকিৎসার পর গতকাল শুক্রবার দুপুরে বাসায় ফিরেছেন তামিম। গেল কয়েকদিন তামিমর খোঁজখবর নিতে সাভারের কেপিজে ও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে আরও তিন মাসের মতো সময় লাগবে তামিমের। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে তামিম ইকবালকে।

office@ukantho.com


Photo

ছাত্রদলের অপপ্রচারের বিরুদ্ধে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রশিবিরের...

Photo

কালীগঞ্জে ১৬ পিচ ককটেলসহ বিএনপি কর্মী আটক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর...

Photo

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

এফএনএস: শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী...

Photo

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাদেডিহি গ্রামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত