প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে সমন্বয় সভা
উচ্চকন্ঠ 10-Dec-2025 61
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনরা এ সমন্বয় সভায় অংশ নেন।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়। আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল কাদের, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজ।
এ ছাড়া সমন্বয় সভায় জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় বলেন, গ্রাম আদালত শক্তিশালী ভাবে কার্যকর করা গেলে উপকারোভোগী বা আইনের আশ্রয়প্রার্থীদের ভোগান্তি কমবে। আদালতে মামলা জট নিরসন হবে। গ্রামের সাধারণ মানুষ সহজেই নিজ গ্রামে বসেই ন্যায় বিচার পাবে। সরকার গ্রাম আদালত কে সবধরনের মানুষের কাছে পৌছে দেয়ার কাজ করে যাচ্ছে। পাশাপাশি বেসরকারি উদ্যোগেও গ্রাম আদালত নিয়ে অনেক সংস্থা কাজ করছে। মানুষকে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে বেশি বেশি জানাতে হবে।
এছাড়া সভায় গ্রাম আদালতের সুবিধা, নাগরিকের সুযোগ, বাস্তবতা ভিত্তিক নানা জটিলতা নিরসন আলোচনা করেন অতিথি সহ উপস্থিত অন্যান্যরা।
office@ukantho.com