মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

হাইকমিশনারকে হত্যার হুমকি, দিল্লির বক্তব্য মানছে না ঢাকা

উচ্চকন্ঠ   21-Dec-2025   83

Photo

এফএনএস: নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকির ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস নোট প্রত্যাখ্যান করেছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ঘটনাটি যেভাবে ভারতের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং বাংলাদেশ তা পুরোপুরি গ্রহণ করছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন এই অবস্থান জানান। তিনি বলেন, ভারতের দাবি অনুযায়ী বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি এবং ২০ থেকে ২৫ জন তরুণ শুধু ¯েøাগান দিয়েছে। কিন্তু প্রেস নোটে বিষয়টি যেভাবে সহজভাবে তুলে ধরা হয়েছে, তাতে ঘটনার গুরুত্ব খাটো করে দেখা হয়। ঘটনার পটভ‚মি তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “হিন্দু চরমপন্থী মাত্র ২০ থেকে ২৫ জনের একটি দল কীভাবে ক‚টনৈতিক এলাকায় এত গভীরে প্রবেশ করতে পারে, সেটিই বড় প্রশ্ন। এটি স্পষ্টভাবে ক‚টনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন।” তাঁর মতে, ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকান্ডের প্রতিবাদকে সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যু হিসেবে তুলে ধরা অপ্রাসঙ্গিক। তিনি জানান, ওই হত্যাকান্ডের ঘটনায় বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানান তৌহিদ হোসেন। তিনি বলেন, দূতাবাসের ভেতরে থাকা কর্মকর্তারা নিরাপত্তা শঙ্কা অনুভব করেছেন এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না। পরিস্থিতি অবনতির দিকে গেলে দূতাবাসের কর্মকর্তাদের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রোববার এক বিবৃতিতে বলেন, ঘটনাটি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত শনিবার প্রায় ২০ থেকে ২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে দীপু চন্দ্র দাস হত্যাকান্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন। রণধীর জয়সওয়াল বলেন, কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি বা নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হয়নি। তাঁর ভাষায়, “ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সংক্রান্ত দৃশ্যমান প্রমাণ জনসমক্ষে রয়েছে।” তিনি আরও বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভ‚খন্ডে অবস্থিত সব বিদেশি মিশন ও ক‚টনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তবে ক‚টনৈতিক সূত্রগুলো বলছে, গত শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অখন্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল চার থেকে পাঁচটি গাড়িতে করে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে ঢ়ুকে পড়ে। তারা বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। বিক্ষোভকারীদের কয়েকজনকে “শালাকে গুলি করে মার” বলে চিৎকার করতে শোনা যায়। সূত্রগুলোর মতে, দিল্লির ক‚টনৈতিকপাড়ায় এমন ঘটনা নজিরবিহীন।

office@ukantho.com


Photo

জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষনা করতে হবে- রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সকল রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনী...

Photo

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জে এতিমখানায় ছাগল দান করলেন বিএনপি নেতা হামিদ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী...

Photo

কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

এফএনএস: বিদেশে বাংলাদেশের সব ক‚টনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের...

Photo

চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রাম নগরে পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং গ্রুপ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত