রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

অভিযানে বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   13-Jan-2026   80

Photo

এফএনএস: চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে ‘হত্যার শিকার’ উল্লেখ করে এ ঘটনায় সেনাবাহিনী প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত সোমবার রাতে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য শামসুজ্জামান ডাবলুকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালান। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। বিচারবহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যেকোনো অপরাধের ক্ষেত্রে বিচারিক আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে, এটাই জনগণের প্রত্যাশা। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা কখনোই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে আমি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি। তিনি এ ঘটনাকে পৈশাচিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

office@ukantho.com


Photo

দেশব্যাপী নারি নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশব্যাপী নারি নির্যাতন...

Photo

কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার , কালীগঞ্জ, প্রতিবেদক : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ...

Photo

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা আছে: বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল

এফএনএস: বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত...

Photo

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত