সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছু আমাদের রাজনীতিতে জায়গা পাবে না: হাসনাত

উচ্চকন্ঠ   02-Mar-2025   53

Photo

এফএনএস: সদ্য অভিষেক হওয়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনও ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং যদি, কিন্তু, অথবা ছাড়াই আমরা আমাদের ভুল সংশোধন করে নেবো। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই একই রকম স্ট্যাটাস পোস্ট করেন। তবে সারজিস আলম উল্লেখ করেন, এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। নতুন রাজনৈতিক দলের এই দুই নেতাই তাদের পোস্টে উল্লেখ করেন, রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনও রাজনীতি আমি কখনও করবো না। প্রসঙ্গত, তাদের দুজনরই একই রকম স্ট্যাটাসে অনেকের মনেই প্রশ্ন জেগেছে ঘটনার প্রসঙ্গ কী? তবে তাদের পোস্টে প্রসঙ্গ সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের সমকামী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত শুক্রবার রাত থেকে বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর নানাধরনের আলোচনা-সমালোচনা শুরু হয় কমিটি নিয়ে।

office@ukantho.com


Photo

জামায়াতকে রাজনীতি শিখতে বললেন সেতুমন্ত্রী

এফএনএস: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচনের আগে...

Photo

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

Photo

মাদারীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস: মাদারীপুরের শিবচরে এটি ব্রিজসংলগ্ন জঙ্গলের পাশ থেকে কামরুল...

Photo

বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে, থাকবে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বরাবরই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত