রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গোপালগঞ্জে অজ্ঞাত ২ নারীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   08-Mar-2025   55

Photo

এফএনএস: গোপালগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক ফয়েজুর রহমান জানান, গতকাল শনিবার সকালে গোপালগঞ্জের গোবরা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়। খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। রাজবাড়ী রেলওয়ে পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। অন্যদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পৌরসভা এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের নাম-পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ এখনও পাওয়া যায়নি। গতকাল শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাগান উত্তরপাড়া বিন্দু দাসের ক্লিনিকের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। পুকুর ও ক্লিনিকের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার ছোট ভাই মৃণাল মজুমদার পুকুরের ওপরে মুরগির ফার্মে খাবার দিতে গিয়ে পুকুরের উত্তরপাশে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে। এরপর সে আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। ওসি মো. আবুল কালাম আজাদ জানান, গতকাল শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাগান উত্তরপাড়া বিন্দু দাসের ক্লিনিকের পাশের রাস্তা দিয়ে হাঁটাহাঁটির সময় স্থানীয় জনগণ ওই পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে।

office@ukantho.com


Photo

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

এফএনএস: যশোর শিক্ষাবোর্ডে আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি...

Photo

উপজেলা সার বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি...

Photo

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

এফএনএস: পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি...

Photo

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত