প্রিয় ঝিনাইদহ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 26-Nov-2025 65
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি উপলক্ষে হাসপাতাল সড়কস্থ বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জননেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্যা। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবার রহমান মিলন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হেসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও তাঁর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন পৌর কৃষক দলের আহ্বায়ক ক্বারী ফোরকান আলী।
office@ukantho.com