মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পরিবেশ অধিদপ্তর তিনটি ইটভাটার চুল্লি প্রাচীর গুড়িয়ে দিলেও ভাঙেনি চুল্লি

উচ্চকন্ঠ   25-Sep-2025   68

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে তিনটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে খুলনা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে শিবনগরে অবস্থিত পান্নু মিয়ার এম এম বি এম ব্রিকস, পিন্টু জামানের এইচ এম বি এম ব্রিকস ও ইশ্বরবা এলাকার আব্দুর রশিদ মিয়ার এ এম বি এম ব্রিকস নামে ইট ভাটায় অভিযান চালায় খুলনা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এ সময় এস্কেভেটর দিয়ে ভাটাতে ইট পোড়ানো গোল প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়। এদিন সকাল ৯ টা থেকে দুপুর পর্ষন্ত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ অভিযানকালে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সরকারী বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইট ভাটা পরিচালনা করার নিয়ম নেই। কিন্তু ভাটা মালিকগণ সেই নিয়ম অমান্য করে দীর্ঘদিন অবৈধভাবে ভাটা পরিচালনা করে আসছিল। এজন্য ইটভাটা উচ্ছেদে এই অভিযান পরিচালনা করে তিনটি ভাটা নষ্ট করা হয়। পরিবেশ অধিদপ্তরে এ ধরনের অভিযানকে জনগণ লোক দেখানো অভিযান বলে অভিহিত করেছেন। অনেকের ভাষ্য, ইটভাটার প্রধান হলো চুল্লি। সেটি না ভেঙ্গে শুধু চুল্লি প্রাচীর ভেঙে মানুষের সাথে তামাশা করছে পরিবেশ অধিদপ্তর।

office@ukantho.com


Photo

কাদায় পিছলে পড়ে আহত নারী ও শিশুকে উদ্ধার করলেন ইউএনও: এ যেন জুতা মেরে গরু দান! বললেন এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা...

Photo

তুহিনকে এভাবে হত্যা করবে এটা ভাবতেও পারছি না: নিহত সাংবাদিকের বাবা

এফএনএস: গাজীপুরের চৌরাস্তায় সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান...

Photo

কালীগঞ্জে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম শ্রেণির এক...

Photo

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মদিন আজ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত