মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শহীদ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেতাদের

উচ্চকন্ঠ   19-Mar-2026   88

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিগত আন্দোলন-সংগ্রামে গুম ও খুনের শিকার হওয়া শহীদ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের হাসপাতাল সড়কস্থ বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ উপহার বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান।
সভাপতির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, শহীদ পরিবারের ত্যাগের বিনিময়ে গণতন্ত্রের লড়াই এগিয়ে চলছে। তাদের এ আত্মত্যাগ বৃথা যায়নি। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায়। অতীতের মতো এবারো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শহীদ পরিবারের সদস্যদের পাশে দাড়িয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মমধ্যে উপস্থিত ছিলেন তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ, ভিপি ইসরাইল হোসেন জীবন, প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়।

office@ukantho.com


Photo

সাকিব আল হাসানের সম্পদের অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ

এফএনএস: ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ...

Photo

জোট করবো না, নির্বাচনি সমঝোতা করবো: জামায়ত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো জোট...

Photo

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩

এফএনএস: রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী...

Photo

ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আওয়ামী লীগের তিন ইউপি চেয়ারম্যান কারাগারে

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি’র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত