সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সংস্কার আর নির্বাচন মুখোমুখি করার কোনো দরকার নেই: দুদু

উচ্চকন্ঠ   23-Apr-2025   42

Photo

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু বলেছেন, সংস্কার আর নির্বাচন মুখোমুখি করার কোনো দরকার নেই। এটি নদীর স্রোতের মতো প্রবাহমান। এটি পরিবর্তিত পরিস্থিতিতে সব সময় মানুষ আপডেট করে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম পৌর শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে একথা বলেন তিনি। তিনি বলেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস স¤প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। ড. ইউনূস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রæত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই। দুদু আরও বলেন, ৩১ দফা বিএনপি’র একার দফা না। বিএনপি কি করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই বলে জানান তিনি। প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপির নেতারা। কর্শালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান। কর্মশালায় অংশ নিয়েছে জেলা, উপজেলা ও ইউনিয়ননের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতাকর্মী। বিকেল সাড়ে ৪টায় কর্মশালায় ভার্চ্যুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

office@ukantho.com


Photo

নড়াইলে ৮৫ বছরের বৃদ্ধার জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চরশালিখা...

Photo

জাতীয় নির্বাচনের জন্যই গণতন্ত্রের লড়াই: বিএনপির জাহিদ

এফএনএস: দেশে গণতন্ত্র যাতে না ফেরে, সেজন্য ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য...

Photo

যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে আমাদের লড়াই চলবে: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যতদিন ফ্যাসিবাদের...

Photo

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আত্মবিশ্বাস নেই নাহিদের

এফএনএস:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত