সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফরিদপুরে ভুয়া র‍্যাবকে ধাওয়া, আসল-নকল দুপক্ষকেই গণপিটুনি!

উচ্চকন্ঠ   30-Jul-2025   49

Photo

এফএনএস: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভুয়া র‌্যাব সদস্যদের ধাওয়া করছিলেন আসল র‌্যাব সদস্যরা। সবাইকে মারধর করেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুটি মাইক্রোবাস দ্রুত গতিতে জয় বাংলা মোড় অতিক্রম করছিল। প্রথম মাইক্রোবাস থেকে বারবার বাঁশি বাজানোর শব্দ শুনে স্থানীয়দের সন্দেহ হয়। তারা মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে প্রথম মাইক্রোবাসটি থামায়। গাড়ি থেকে নামা ব্যক্তিরা নিজেদের র‌্যাব সদস্য বলে দাবি করলেও তাদের কারো গায়ে র‌্যাবের পোশাক ছিল না। এতে সন্দেহ আরো বেড়ে যায়। ভুয়া র‌্যাব সদস্যরা পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধাওয়া দিয়ে ঘিরে ফেলে এবং মারধর করে। এ সময় পেছন থেকে ধাওয়া করে আসা দ্বিতীয় মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছায়, যাতে প্রকৃত র‌্যাব সদস্যরা ছিলেন। তারাও সাদা পোশাকে থাকায় জনতা তাদের ভুয়া র‌্যাব মনে করে চড়াও হয়। উত্তেজিত জনতা প্রকৃত ও ভুয়া র‌্যাব সদস্যদের একসঙ্গে মারধর করে এবং একটি মাইক্রোবাস ভাঙচুর করে।

office@ukantho.com


Photo

জালিয়াতি মামলায় শৈলকূপার সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামের কারাদন্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: প্রতারণা মামলায় ঝিনাইদহের...

Photo

তিন দফা দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম, অন্যথায় পদত্যাগ করতে হবে তিন উপদেষ্টাকে: সাদেক কায়েমের হুশিয়ারী

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

Photo

রেল উপদেষ্টার আশ্বাসে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার

এফএনএস: রানিং স্টাফদের মাইলেজ সমস্যা বুধবারের মধ্যে সমাধান করা হবে,...

Photo

১৭ বছর পর নিয়োগের রায় পেলেন ২৭তম বিসিএস-এর ১১৩৭ জন

এফএনএস: ২৭তম বিসিএস পরীক্ষার ১৭ বছর পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত