শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাভারে যুবককে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   29-Aug-2025   38

Photo

এফএনএস: ঢাকার সাভারে বিমল রাজবংশী নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে। এর আগে গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও পুলিশ জানায়, রাতে বিমল রাজবংশীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে নারায়ণ রাজবংশীর মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে নারায়ণ রাজবংশী বিমল রাজবংশীকে পিটিয়ে হত্যা করে। এ সময় বিমলকে বাঁচাতে গেলে শিল্পী রানী ও উশান্ত রাজবংশী নামের আরও দুজনকে পিটিয়ে আহত করার পর পালিয়ে যান নারায়ণ। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ছাড়াও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

office@ukantho.com


Photo

গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের...

Photo

যে দেশে বিপ্লব হয়েছে, সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না: সচিব নাসিমুল

এফএনএস: অপারেশন ডেভিল হান্ট শুরুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্র...

Photo

ভাইয়ের লাশ ফেরাতে লন্ডন থেকে ছুটে এলেন বড় ভাই

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর...

Photo

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত