সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপির ২৮ জনের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

উচ্চকন্ঠ   26-Feb-2025   45

Photo

এফএনএস: কুমিল্লার তিতাসে দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন যুবদল নেতা। গত মঙ্গলবার রাতে ২৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন জগতপুর ইউনিয়ন যুবদলের আহŸায়ক তফাজ্জল হোসেন তবিল। একই দিন দুপুরে উজিরাকান্দি বাজারে বিএনপির আঞ্চলিক অফিসটি ভাঙচুর করা হয়। মামলার এজাহারে বলা হয়, জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি বাজারে ১৫-১৬ দিন আগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আঞ্চলিক অফিস স্থাপন করা হয়। যা বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেনের উদ্বোধন করার কথা ছিল। প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভ‚ঁইয়া জায়গাটি দখলে নিতে ঘর নির্মাণের সময় বাধা দেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুর দেড়টায় তপন ভ‚ঁইয়ার নেতৃত্বে মামলার অন্য আসামিরা অফিসটি ভেঙে ফেলেন এবং আসবাবপত্র নিয়ে যান। এতে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভ‚ঁইয়া বলেন, ‘আমার জায়গা দখল করে আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন ভ‚ঁইয়া এখানে অফিস করেছিল। গত বছরের ৫ আগস্ট আন্দোলনের সময় সেটি ভেঙে ফেলা হয়। এর পর ইয়াছিন ভ‚ঁইয়ার নির্দেশে এখানে তবিল ঘর তুলেছেন, যার অডিও আমার কাছে আছে। আওয়ামী লীগ নেতার নির্দেশে বিএনপির নেতা ঘর তুলবে সেটা তো বিএনপির অফিস হতে পারে না। আমি ১৬ বছর বিএনপির রাজনীতি করেছি। অফিস করলে আমরা করব।’ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন ভ‚ঁইয়ার ভাষ্য, জায়গাটি তাঁর ক্রয় করা সম্পত্তি। কিছুদিন আগে তবিলের কাছে তা ভাড়া দেওয়া হয়েছে। তবিল সেখানে দলীয় অফিস করেছেন। আরেকটি পক্ষ ভাড়া নিতে চেয়েছিল, তাদের বলা হয়েছে- তবিলকে ভাড়া দেওয়া হয়েছে, তবিল সেখানে অফিস করবেন। অফিস ভাঙচুরের বিষয়টি বিএনপির দলীয় বিষয়, এ ব্যাপারে তাঁর কোনো মন্তব্য নেই। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, অফিস ভাঙচুরের অভিযোগে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বেসরকারী টেলিভিশন বৈশাখী টিভির ২১ তম...

Photo

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাত কেড়ে নিল ৭ কৃষকের প্রাণ

এফএনএস: বাংলাদেশের কৃষিজীবী জনগোষ্ঠীর জন্য মে মাস মানেই মাঠে ধান কাটার...

Photo

আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির...

Photo

“আঞ্চলিক ভাষা হারিয়ে গেলে হারিয়ে যাবে একটি প্রজন্মের স্মৃতি তার শেকড়”

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত