রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

উচ্চকন্ঠ   02-Sep-2025   54

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। তবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়া উপজেলার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াগাতী থানার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবার পাশ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন ডোবায় থাকা কচুড়িপানার মধ্যে অর্ধ গলিত একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন নড়াগাতী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে ডোবার কচুড়িপানার ভেতর থেকে অজ্ঞাত অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, এটি একটি কিশোরীর মরদেহ যার আনুমানিক বয়স ১৬ থেকে ১৭ বছর। নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি একটি কিশোরী যার বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে...

Photo

বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

এফএনএস: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের...

Photo

গাজীপুরে গাড়িচাপায় যুবকের মৃত্যু

এফএনএস: গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায়...

Photo

টোল নিয়ে বাকবিতন্ডায় সেনা সদস্যকে মারধর, আটক ৫

এফএনএস: গোপালগঞ্জে সেতুর টোল নিয়ে বাকবিতন্ডার জেরে এক সেনা সদস্যকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত