বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

উচ্চকন্ঠ   25-Aug-2025   76

Photo

এফএনএস: খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গায় এলাকায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহত অন্য তিনজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকাল আনুমানিক ৯টায় ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাফিজ সরদার (৫৩), রুনা খাতুন (২৫), রিনা খাতুন (২৩) এবং ইজিবাইক চালক মুজাহিদুল (২০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯ টায় খুলনা থেকে ডুমুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অন্যান্যরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ওসি মাসুদ রানা জানান, সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

office@ukantho.com


Photo

আওয়ামী রাজনীতি আর ভারতের দাদাগিরি চলবে না: জাগপা

এফএনএস: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া...

Photo

মান্দায় ৪০ গ্রাম হিরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে...

Photo

শৈলকুপায় মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন”...

Photo

ঝিনাইদহে জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত