সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   02-Jun-2026   30

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকবিরোধী মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ‘শৈশবের আড্ডা’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। শিশু, কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সের প্রায় ২০০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন।
মৌবন মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হওয়া ম্যারাথনটি বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে কাতলাগাড়ী বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
প্রতিযোগিতায় ২০০ জন অংশগ্রহণকারীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন শৈলকুপার কাতলাগাড়ী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সানি। দ্বিতীয় স্থান অর্জন করেন মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মারুফ হোসেন।
আয়োজকরা জানান, সমাজ থেকে মাদক দূর করা এবং যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে কলেজের অফিস সহায়ককে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী এম ইউ ডিগ্রি...

Photo

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের...

Photo

২৯৭ আসনের ফল ঘোষণা, ২১০ আসনে জয়ী বিএনপি

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল...

Photo

পৃথিবীর যেকোন আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্থ করবে-এ্যাটর্নী জেনারেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যা মামলায় শেখ-হাসিনাসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত