বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মাতারবাড়ী অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান প্রধান উপদেষ্টার

উচ্চকন্ঠ   27-May-2025   66

Photo

এফএনএস: উপকূলীয় অঞ্চলকে দেশের প্রধান উৎপাদন ও রফতানিমুখী মুক্তবাণিজ্য অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে মাতারবাড়ীর মূল অবকাঠামো দ্রুত উন্নয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কর্মসূচি (এমআইডিআই) এর অগ্রগতি পর্যালোচনা করেন। মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদসহ সড়ক পরিবহন, নৌপরিবহন, জ্বালানি, বিদ্যুৎ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। এমআইডিআই সেলের মহাপরিচালক সারোয়ার আলম চলমান প্রকল্পগুলোর একটি বিস্তৃত উপস্থাপনা দেন। প্রফেসর ইউনূস বলেন, আমরা মাতারবাড়ীকে বন্দর, লজিস্টিক, ম্যানুফ্যাকচারিং এবং জ্বালানির জন্য দেশের বৃহত্তম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছি। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যাপক বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের কথা তুলে ধরে বলেন, বিনিয়োগ আকর্ষণে একটি সুসংহত মাস্টারপ্ল্যান থাকা প্রয়োজন। প্রধান উপদেষ্টা সড়ক ও নৌপরিবহন সচিবদের নির্দেশ দেন, যাতে এমআইডিআই অঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করতে সড়ক নির্মাণ দ্রæত সম্পন্ন করা যায় এবং বড় সমুদ্রগামী কন্টেইনার জাহাজ পরিবহনের জন্য সক্ষম টার্মিনাল গড়ে তোলা হয়। তিনি বলেন, মুক্তবাণিজ্য অঞ্চল ও সংশ্লিষ্ট শিল্পগুলোতে শ্রমিকদের জন্য কাঙ্ক্ষিত কর্মপরিবেশ গড়তে একটি পরিকল্পিত শহর নির্মাণ জরুরি। প্রফেসর ইউনূস আগামী ২৮ মে শুরু হতে যাওয়া জাপান সফরকালে মাতারবাড়ী অঞ্চলকে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরবেন বলে জানান। তিনি টোকিওতে অনুষ্ঠিতব্য ৩০তম ‘নিক্কেই ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন এবং ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মূল প্রকল্পগুলোর অর্থায়ন নিশ্চিত করার বিষয়টি আলোচনা করবেন। বৈঠকে জানানো হয়, এমআইডিআই অঞ্চলে জাপানের দ্বিতীয় একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রথম জাপানি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়, যা ইতোমধ্যে উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করেছে। এছাড়া সৌদি আরবের পেট্রোকেমিক্যাল কোম্পানি আরামকো, আবুধাবি পোর্টস, সৌদি বন্দর অপারেটর রেড সি গেটওয়ে, জাপানি বিদ্যুৎ উৎপাদনকারী জেইআরএ, এবং মালয়েশিয়ার পেট্রোনাস-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ অঞ্চলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণে স¤প্রতি জাপানের পেন্টা-ওশান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং টোয়া করপোরেশন-এর সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ। জাইকা-সমর্থিত এই প্রকল্প এমআইডিআই উদ্যোগের মূলভিত্তি হিসেবে বিবেচিত, যা এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং অর্থনৈতিক সম্ভাবনা বাড়াবে। এমআইডিআই উদ্যোগটি বাংলাদেশ ও জাপানের মধ্যে মহেশখালী-মাতারবাড়ী অঞ্চলকে একটি কৌশলগত অর্থনৈতিক করিডরে রূপান্তরের যৌথ প্রচেষ্টা; যা লজিস্টিক, জ্বালানি ও শিল্প উন্নয়নের সমন্বিত পরিকল্পনার অংশ।

office@ukantho.com


Photo

নড়াইলে দুর্নীতি বিরোধী শপথ নিলো চার শতাধিক শিক্ষার্থী

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া...

Photo

বেনাপোলে এয়ারপিস্তলসহ দুই ভারতীয় ট্রাকচালক আটক

একরামুর রহমান হিরণ, বেনাপোল, প্রতিবেদক: বেনাপোল স্থলবন্দর টার্মিনালের...

Photo

কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্¦ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক...

Photo

লোহাগড়ায় মাসুম হত্যার বিচারের দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: সন্তান মাসুমকে নির্মমভাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত