অপরাধ
মান্দায় ৪০ গ্রাম হিরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
উচ্চকন্ঠ 16-May-2026 51
এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ গ্রাম হিরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাত ৮টা ৫০ মিনিটে মান্দা থানার পীরপালি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাস (৪০)। তিনি পীরপালি বাজার এলাকার মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার একটি টিম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
office@ukantho.com