রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

চট্টগ্রামে পেট্রোল বোমা হামলায় দগ্ধ সেই নারীর মৃত্যু

উচ্চকন্ঠ   25-Apr-2025   67

Photo

এফএনএস: চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ লায়লা বেগমের (৫০) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বসতঘরে তার মৃত্যু হয়। ঢাকা থেকে তাকে রাউজান নিয়ে আসার পর ওইদিন সন্ধ্যায় অক্সিজেন দিয়ে রাখা হয়। পরে রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানান লায়লা বেগমের স্বামী আব্বাস উদ্দিন। রোববার ভোর ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকায় সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০) দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহর দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোল বোমা নিক্ষেপ করে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী পরিষদের পরিচিতি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী ঝিনাইদহ ক্লাবের বার্ষিক...

Photo

শেখ হাসিনার বিচার হতেই হবে: মির্জা আব্বাস

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য মির্জা...

Photo

মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে মাটির নিচ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী...

Photo

সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

এফএনএস: দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত