রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের রাবেয়া ক্লিনিক মালিকের বেপরোয়া মাদক ও নারী ব্যবসা: চাঁদা দাবীর অভিযোগ

উচ্চকন্ঠ   30-Jun-2025   130

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুর শরীফ আহম্মেদ নামে এক ব্যক্তির বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্ত পাঠিয়ে হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় রাবেয়া ক্লিনিকের মালিক সোহেল রানার বিরুদ্ধে। রোববার রাতে শরীফ আহম্মেদের আরাপপুরের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাবেয়া ক্লিনিকের মালিক ও ফ্যাসিষ্ট আ’লীগের দোসর সোহেল রানা দলবল নিয়ে ওই ভবন মালিকের বাড়ির প্রধান ফটকের সামনে সমবেত হয়। এ সময় ঠিকাদার শরীফ নিচে নেমে আসলে তাকে গালগালাজ করার পর মারতে উদ্যোত হয় ফ্যাসিষ্ট সোহলে রানা।
ভবনের মালিক শরীফ আহম্মেদ মুঠোফোনে সোমবার বিকালে জানান, আরাপপুরে তার চারতলা বাড়ি প্রতি মাসে দুই লাখ টাকার ভাড়া চুক্তিতে নেন সোহেল রানা। কিন্তু গত ৭ মাস ধরে সে কোন ভাড়া দিচ্ছে না। ভাড়া বাবদ তার কাছে ১৪ লাখ টাকা পাওয়া যাবে। ভাড়া চাওয়ায় রাবেয়া ক্লিনিকের মালিক সোহেল রানা তার বাড়িতে হামলা চালায়।
ঘর মালিক আরো অভিযোগ করেন, সোহলে রানা ক্লিনিক হিসেবে তার ভবন ভাড়া নিয়ে আ’লীগের ১৬ বছর নারী ও মাদক কারবার করেছে। নিয়মিত ওই ভবনে সন্ত্রাসীদের আড্ডা ছিল। বহু অপকর্মের সাক্ষি ওই ক্লিনিক। অপকর্ম করতে নিষেধ করায় তাকেও অন্তত ১০ বার মারতে উদ্যোত হয় ফ্যাসিষ্ট সোহেল রান।
এছাড়া তার ক্লিনিকে এ পর্যন্ত ১১০ জন রোগীর মৃত্যু হলেও আ’লীগ করার কারণে তার কিছুই হয়নি। অথচ ৫ আগষ্টের পর সোহেল রানা রুপ পরিবর্তন করে এখন ভালো সাজার চেষ্টা করছে বলেও শরীফ আহম্মেদ অভিযোগ করেন।
এ বিষয়ে রাবেয়া ক্লিনিকের মালিক সোহেল রানার মুঠোফোনে সোমবার বিকালে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি শরীফ আহম্মেদ নামে এক ব্যক্তি তাকে মৌখিক ভাবে জানিয়েছেন। তিনি তাকে লিখিত অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ পেলে ভিডিও ফুটেজ ও তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি জানান।

office@ukantho.com


Photo

রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন

এফএনএস: রাজনৈতিক দলগুলোর বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন...

Photo

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

এফএনএস: মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে...

Photo

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ...

Photo

ঝিনাইদহে এসএসসিতে ২২৬ ছাত্রী অনুপস্থিত, বাল্যবিয়েই প্রধান কারণের আশঙ্কা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ছয় উপজেলায় চলতি বছরের এসএসসি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত