সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে উত্তম কৃষি চর্চায় টেকসই নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   11-May-2026   49

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে উত্তম কৃষি চর্চায় টেকসই নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের একটি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।
ব্যাকের জেলা অ-অর্ডিনেটর শিপ্রা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, ব্র্যাক সীড এন্ড এগ্রো'র পিএম নাজমুল হক, আরএসএম কামরুল হাসান, আকতারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র টিএসও আল-আমিন, জাকির হোসেন, রইজুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মশালায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ৮০ বীজ ব্যবসায়ীরা অংশ নেন। কর্মশালায় বক্তারা, উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানের কৃষিপণ্য উৎপাদন সম্ভব। কৃষককে নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ এবং সামাজিক সুরক্ষার বিষয় গুরুত্ব প্রদাণ করতে নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

office@ukantho.com


Photo

সাভারে কমিউনিটি সেন্টারের ৫ টিসহ ৬টি খুনে জড়িত সম্রাট, দাবি পুলিশের

এফএনএস: সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া লাশ উদ্ধারের...

Photo

কালীগঞ্জে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয়...

Photo

আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে পিছপা হব না: ঝিনাইদহ পুলিশ সুপার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সবার প্রতি সমান অধিকার এবং আইনের শাসন...

Photo

সনদ সই অনুষ্ঠানে যারা গিয়েছে তারা জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত