মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীর মৌচাকে প্রাইভেটকার থেকে দুজনের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   12-Aug-2025   50

Photo

এফএনএস: রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনই পুরুষ, আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। গতকাল সোমবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিনও কাজ করছে। এসব তথ্য নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার বলেন, প্রাথমিকভাবে জানা যায়, গত রোববার সকালে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টের পার্কিংয়ে একটি প্রাইভেকার রাখা হয়। পরে সেটি আর না নেওয়ায় গতকাল সোমবার হাসপাতালে কর্তৃপক্ষ গাড়ির ভেতরে লাশ দেখতে পেয়ে পুলিশেকে খবর দেন। তিনি আরও বলেন, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ওই প্রাইভেটকারের ভেতর থেকে দুই পুরুষের লাশ উদ্ধার করেছি। তাদের শরীরের বেশ কিছু অংশ পঁচে গেছে। এখনও পরিচয় শনাক্ত করা যায়নি, চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

নড়াইলে প্রতিবন্ধীর এক একর ১০ শতক জমি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের গুয়াখোলা গ্রামের...

Photo

বিএনপি ক্ষমতায় আসলে ভাত খাওয়ার প্রতিজ্ঞা নিয়েই বিদায় নিলেন ১১ বছর ভাত না খাওয়া নিজাম উদ্দিন মন্ডল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া...

Photo

বাংলাদেশে স্টারলিংক: ঢাকার ‘সক্ষমতার’ প্রশংসায় স্পেসএক্স কর্মকর্তা

এফএনএস: বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর বিষয়ে সহায়তার জন্য ঢাকার...

Photo

ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত