মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা

উচ্চকন্ঠ   18-Jul-2026   137

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে থানার সামনে শাহরিয়ার আলম সোহাগ ও মিশন আলী নামের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টা দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থলে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ওই দুই সাংবাদিক কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং মিশন আলী নাগরিক টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় আড়পাড়া এলাকার মিঠু নামের নিয়মিত মামলার এক আসামিকে আটক করা হয়। পরে রাত আটটার দিকে তার পরিবারের লোকজন এলাকাবাসীকে সাথে নিয়ে থানা ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার খবর জানতে পারি। এসময় আমি নিমতলা এলাকার বিএনপির কয়েকজন নেতাকে বিষয়টি জানাই। মহিলারা যেন থানার ভেতরে প্রবেশ করতে না পারে। আড়পাড়া এলাকার মহিলারা সেখানে উপস্থিত হলে দলীয় নেতা-কর্মীরা মহিলাদের ফিরিয়ে দেয়ার চেষ্টা করে। সেখানে উপস্থিত সাংবাদিকরা এই ঘটানার ভিডিও ধারণ করতে গেলে নেতা-কর্মীদের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। পরে আমি তাদের নিবৃত করার চেষ্টা করি।
আপনার দূর্নীতির বিরুদ্ধে দুইটি নিউজ করার কারনে আপনি পেটুয়া বাহিনী ডেকে সাংবাদিকদের উপর হামলা করিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকদের সাথে আমার ভালো সম্পর্ক। এমন ঘটনা ঘটবে আমি বুঝতে পারিনি।

office@ukantho.com


Photo

স্ত্রীকে ফোনে বিদায় বলে ট্রেনের নীচে ঝাপ

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে খাইরুল বাশার সুজন (৩৫) নামে এক যুবক ট্রেনের...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির টানা অভিযানে মাদক উদ্ধার সহ আটক দুই

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায়...

Photo

১৪ বছর পর শাহ্জাহান সিরাজ হত্যা মামলা পুনরুজ্জীবিত করার উদ্যোগ পরিবারের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিবার বিচার না পাওয়ায় ঝিনাইদহের...

Photo

ধর্ম যার যার দেশ সবার: সাইফুল ইসলাম ফিরোজ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার দেশ সবার, ধর্ম পালনে সবারই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত