বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ওসমান হাদির মৃত্যুতে ইইউ, যুক্তরাষ্ট্রের শোক

উচ্চকন্ঠ   19-Dec-2025   76

Photo

এফএনএস: আততায়ীর গুলিতে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস। গতকাল শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করে ওই দুই দূতাবাস। যুক্তরাষ্ট্রের শোকবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আর ইইউ দূতাবাস তাদের শোকবার্তায় বলেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির উপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রæত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

office@ukantho.com


Photo

চুরির অপবাদে দুই যুবককে রাতভর নির্যাতন

এফএনএস: নেত্রকোনার মদন উপজেলায় গরু চুরির অপবাদ দিয়ে দিলুয়ার (৩৫) ও মোজাহিদ...

Photo

নড়াইলে গাড়িতে মিললো ৮ লাখ টাকার মাদক, আটক ২

কাজী আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক: নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশের...

Photo

এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ

এফএনএস: মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

Photo

ইদুল আজহা উপলক্ষে কালীগঞ্জে আস সুফ্ফাহ জনকল্যাণ সংস্থার হাদিয়া বিতরণ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: আস্-সুফ্ফাহ্ জনকল্যাণ সংস্থার সৌজন্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত