রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

খালেদা জিয়ার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

উচ্চকন্ঠ   28-Nov-2025   66

Photo

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

office@ukantho.com


Photo

নেই স্বাস্থ্য কর্মকর্তা, এ্যাম্বুলেন্স চালক, প্রধান অফিস সহকারী, স্টোরকিপার, ইসিজি ম্যানসহ পরিচ্ছন্নতাকর্মী, কর্মস্থলে না থেকেই বেতন নিচ্ছেন ৫ জন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ফুল বাগানের মালী মিলন হোসেন চালাচ্ছেন...

Photo

ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে র‌্যাব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ...

Photo

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হবে না: সালাহউদ্দিন

এফএনএস: জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত...

Photo

ঝিনাইদহে বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই আগস্ট গণঅভ্যুত্থান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত