বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সিরাজগঞ্জে যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ

উচ্চকন্ঠ   19-Apr-2025   47

Photo

এফএনএস: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে বিপুল শেখ (৩৫) নামের এক যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সোয়া ৮টার দিকে শাহজাদপুর পৌরসভার রামবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল ওই মহল্লার মাজেদ আলীর ছেলে। শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, বিপুল তার বাড়ির পাশে একটি বাঁশের মাচা তৈরি করছিলেন। এতে একই মহল্লার শহিদুল ইসলাম ও তার লোকজন বাধা দেন। পরে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে বিপুলকে তারা হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কোপ দেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। এরপর রাত ১১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

জুলাই শহীদ দিবসে আবু সাঈদের বাড়িতে মানুষের ঢল, কবরে শ্রদ্ধা

এফএনএস: ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস। ২০২৪ এর ঠিক এ দিনটিতে সরকারি চাকরিতে...

Photo

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

এফএনএস: ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়ায় হিন্দুপাড়ায় হামলার...

Photo

ঝিনাইদহে সিদ্দিকিয়া হামিদিয়া হাফেজিয়া এতিমখানা-র উদ্যেগে কুরআন মাহফিল: প্রধান বক্তা আমির হামজা

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় সিদ্দিকিয়া...

Photo

ঝিনাইদহের বিষয়খালীতে মুক্তিযুদ্ধের প্রথম সম্মুখ প্রতিরোধ দিবস ১ এপ্রিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত