শিক্ষা
সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার
উচ্চকন্ঠ 22-Jul-2025 64
এফএনএস: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে সরকার। মাইলস্টোন ট্র্যাজেডির পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বিলম্ব হওয়া নিয়ে নানা আলোচনা ও শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে এই সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবার বিকালে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। মাহফুজ আলম বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।
office@ukantho.com