রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   28-Jul-2026   34

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে তানহা (দেড়) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে| এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|
সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে|
নিহত তানহা ওই গ্রামের ইজিবাইক চালক মিরাজ হোসেনের মেয়ে|
স্থানীয় বাসিন্দা ও নিহতের ¯^জনরা জানান, বিকেলে বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে তানহাসহ কয়েকজন শিশু খেলছিল| একপর্যায়ে অসাবধানতাবশত গাড়িতে থাকা চাবির মাধ্যমে ইজিবাইকটি স্টার্ট হয়ে পেছনের দিকে চলতে শুরু করে| এ সময় তানহা ইজিবাইক থেকে নেমে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে গাড়িটির চাকায় পিষ্ট হয়|
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে|
হরিণাকুণ্ডু থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসিত কুমার রায় বলেন, দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি| এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি| আইনগত প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|

office@ukantho.com


Photo

ঘাস পোড়া ছিটিয়ে ধান ক্ষেত নষ্ট: থানায় অভিযোগ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শত্রুতাবশত ঘাস...

Photo

সরকারের উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে ঈদযাত্রা স্বস্তির: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে...

Photo

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় বড় ধরনের সংকটের শঙ্কা

উচ্চকন্ঠ এক্সক্লুসিভ: বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় বড় ধরনের সঙ্কটের...

Photo

দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

এফএনএস: দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপ-২০২৫ এর আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত