প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে কাল্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 09-May-2026 53
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে সংগঠনটির ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, কাল্ব’র ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, ‘গ’ অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার চেয়ারম্যান আলমগীর হোসেন, সেক্রেটারী খুরশিদ মোহাম্মদ সালেহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় বিগত বছরের আয়-ব্যয় ও হিসাব-নিকাশ উপস্থাপন করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সদস্যদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
office@ukantho.com