শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, স্ত্রী আহত

উচ্চকন্ঠ   13-Nov-2025   68

Photo

এফএনএস: রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিচারকের স্ত্রীকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন- তাওসিফ রহমান সুমন (২০)। তিনি রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় তাওসিফের মা তাসমিন নাহার আহত হয়েছে। এ ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস বলেন, একজন নিহত হয়েছেন। নিহত যুবকের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘাতক আটক আছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড

এফএনএস: বাংলাদেশ সরকারকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক...

Photo

আ’লীগ নেতা শামিমকে ঝিনাইদহের শৈলকুপা থেকে অপহরণ করে ফরিদপুরে ফেলে গেল সন্ত্রাসীরা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা থেকে গোয়েন্দা (ডিবি)...

Photo

সাভারে কমিউনিটি সেন্টারের ৫ টিসহ ৬টি খুনে জড়িত সম্রাট, দাবি পুলিশের

এফএনএস: সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া লাশ উদ্ধারের...

Photo

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী

এফএনএস: প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত