শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বাজেট বরাদ্দের দাবীতে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন

উচ্চকন্ঠ   23-Jun-2026   100

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন ও কল্যান ফান্ডে বাজেট বরাদ্দের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৩জুন) সকালে ঝিনাইদহ আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সমিতির নেতৃবৃন্ধসহ আইনজীবীরা অংশ নেয়। সেসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, বর্তমানে আইনজীবীদের কল্যাণ খাতে যে বরাদ্দ তা একেবারেই অপ্রতুল। একজন আইনজীবী মারা গেলে বার কাউন্সিল থেকে মাত্র ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হলেও ৩০-৪০ বছর আইনসেবা প্রদানকারী আইনজীবীদের জীবদ্দশায় পর্যাপ্ত আর্থিক সুবিধা নেই। তাই আইনজীবীদের কল্যাণে বাজেট বরাদ্দ বৃদ্ধি ও জীবদ্দশায় অধিক আর্থিক সহায়তার দাবি জানান তারা।

office@ukantho.com


Photo

ক্ষমতায় গেলে প্রতিবেশী বন্ধু থাকবে কিন্তু কাউকে প্রভু মানব না: জামায়াত আমির

এফএনএস: আমরা ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে...

Photo

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ “পরিকল্পিত বনায়ন করি, সবুজ...

Photo

নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরায় মোতায়েন হবে ১৫ প্লাটুন বিজিবি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ...

Photo

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত