সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   06-Dec-2025   102

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ক্যাম্পাসে শুক্রবার দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে ঔষধ সহ স্বাস্থ্য সেবা দেয় হয়। স্বাস্থ্য সেবা প্রদান করেন ইউরোলজি, সার্জারী, কার্ডিওলজি, গাইনী, অর্থপেডিক্স,সাইকোলজিস্ট, নাক, কান গলা, মেডিসিন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক সহযোগী অধ্যাপক ডাঃ মোজাম্মেল হক,ডাঃ শামিমা সুলতানা,ডাঃ মুস্তাফিজুর রহমান,ডাঃ মোঃ ইমামুল হক ডেভিড,ডাঃ মার্ফিয়া খাতুন, ডাঃ মোঃ মনিরুল ইসলাম,ডাঃ শফিউল আলম সোহাগ,ডাঃ মোয়জ্জেম হোসেন দিপু, ডাঃ সাদিয়া সুলতানা মল্লিকা, ডাঃ এস এম আশরাফুজ্জামান (সজিব), ডাঃ মাহবুবুল আলম, ডাঃ মেহেদী ইসলাম টিটু, ডাঃ আশিফা আশরাফী আইভি, ডাঃ লিমন পারভেজ, ডাঃ খালিদ সাইফুল্লাহ নাঈম, ডাঃ নাজমুস সাকিব তথী এবং সাইকোলজিস্ট সাব্বির আহম্মেদ জুয়েল।
এর আগে সকালে মেডিকেল ক্যাম্পের এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী কে সি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবুবকর সিদ্দিকী,বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোজাম্মেল হক,এবং আয়োজক কমিটির প্রধান পৃষ্টপোষক ডাঃ মুস্তাফিজুর রহমান। মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার। মেডিকেল ক্যাম্পে আসা রোগীরা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সেবা ভবিষ্যতে আরো আশা করেন।

office@ukantho.com


Photo

মানুষের জন্ম চাকরির জন্য নয়, উদ্যোক্তা হওয়ার জন্য: অধ্যাপক মুহাম্মদ ইউনূস

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো...

Photo

ময়মনসিংহে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

এফএনএস: ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানের সামনে এক নারীকে (২৮) সংঘবদ্ধ...

Photo

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক...

Photo

গৃহকর্মী হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ কারাগারে

এফএনএস: ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত