রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

উচ্চকন্ঠ   16-Jun-2025   45

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার নাকোইল বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে নাকোইল গ্রামের মহিউদ্দিনের সাথে একই গ্রামের শহিদুল ইসলাম ওরফে সুরমান মন্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। রোববার বিকেলে মহিউদ্দিনের সমর্থক মিঠুর সাথে সুরমান মন্ডলের সমর্থক বিপুলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারো সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা থানার এস আই সম্রাট বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে কয়েকজন আহত হয়েছে। আমরা সংবাদ শুনে সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে দুই হোটেল মালিককে জরিমানা

মামুন হোসেন নিজস্ব প্রতিবেদক, কোটর্চাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে...

Photo

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের টার্গেট করে প্রতারণা, গেজেট ও ভাতার প্রলোভনে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ,...

Photo

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

হাবিব ওসমান কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও চেক জালিয়াতিসহ...

Photo

কালীগঞ্জে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ: দুইদিনেও সন্ধান পায়নি ডুবুরি দল

তারেক মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে লাফ দিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত