শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে ফুটবল খেলা নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যা

উচ্চকন্ঠ   12-Jul-2025   60

Photo

এফএনএস: নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান কালিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে কুলশুর গ্রামের শহীদ এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলশুর গ্রামের দুই দলের ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এর জেরে বাবুপুর ফুটবল দলের সমর্থকরা প্রতিপক্ষ কুলশুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান সরদারকে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের রগ কেটে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত ব্যক্তিকে স্বজনরা উদ্ধার করে দ্রæত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন। কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাবুপুর ও কুলশুর গ্রামের দুটি দলের ফুটবল খেলাকে কেন্দ্র করে জিল্লুর রহমান নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। তারা হলেন- বাবুপুর গ্রামের জামাল শেখের ছেলে রাতুল শেখ (২২) ও হাবি শেখের ছেলে সজীব শেখ (২০)। বর্তমান ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে।

office@ukantho.com


Photo

চুয়াডাঙ্গায় রেস্টুরেন্ট থেকে নওমুসলিম বাবুর্চির লাশ উদ্ধার

এফএনএস: চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত ‘হ্যাচ ফ্যাচ’ নামের...

Photo

নির্বাচনের পরেও বিচারকাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ও রোডম্যাপ চান নাহিদ

এফএনএস: নির্বাচনের পরেও জুলাই হত্যা মামলাসহ ১৫ বছরে সংঘটিত হত্যা, নির্যাতন,...

Photo

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা

এফএনএস: অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করেছেন...

Photo

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত