সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার, দুই নারী আটক

উচ্চকন্ঠ   01-Jan-2026   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২ জন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাতে মাধবখালী বিওপি’র আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৭৫ পিস ভায়াগ্রা ট্যাবলেট ও ২২ বোতল উইন সিরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া ১ জানুয়ারি ভোরে খোসালপুর বিওপি এলাকায় পৃথক আরেক অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এছাড়াও একই দিন সকালে খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ জন নারীকে আটক করে বিজিবি সদস্যরা।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বৃহস্পতিবার সন্ধ্যায় জানায়, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত

এফএনএস: রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৭)...

Photo

নতুন পথ দেখানোই জুলাই সনদের শক্তি: প্রেস সচিব

এফএনএস: জুলাই সনদ আমাদের নতুন পথ দেখায়, এটিই এর শক্তি বলে মন্তব্য করেছেন...

Photo

হাজারীবাগের হোস্টেলে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ

এফএনএস: রাজধানীর হাজারীবাগে একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জাতীয়...

Photo

জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসের অনন্য ঘটনা: তথ্য উপদেষ্টা

এফএনএস: ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত