সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

উচ্চকন্ঠ   09-Sep-2025   58

Photo

এফএনএস: কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দবোরা খানম সারিকা (৩০) নামে একজন আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ আরও দুইজন আহত হন। নিহত দবোরা খানম কুষ্টিয়া কোর্টের আইনজীবী এবং শহরের আমলাপাড়া এলাকার রিয়াদুর সালেহীন মুনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে কুষ্টিয়া-চট্টগ্রামগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট দবোরা খানম মারা যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার হোসেন ইমান জানান, সকালে দুর্ঘটনায় আহত তিনজনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন নারী মারা গেছেন। অপর দুইজন চিকিৎসাধীন আছেন এবং তারা আশঙ্কামুক্ত। কুষ্টিয়া মডেল থানার এসআই সুলতান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

office@ukantho.com


Photo

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের বার্তা আইজিপির

এফএনএস: নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির চাঁদাবাজির...

Photo

হরিণাকুন্ডু চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোন শিক্ষার্থী

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন...

Photo

ভারতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লকের বিষয়ে ব্যাখ্যা চাইবে সরকার

এফএনএস: ভারতে বাংলাদেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ...

Photo

রাজবাড়ীতে পাম্পের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করলেন সাবেক যুবদল নেতা

এফএনএস: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের সামনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত