বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাংবাদিকদ্বয়ের পিতার ইন্তেকাল

উচ্চকন্ঠ   13-May-2025   65

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোমিনুর রহমান মন্টু ও কালীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মুক্তির লড়াই পত্রিকার প্রতিনিধি শাহিনুর রহমান পিন্টুর পিতা বদর উদ্দীন মন্ডল (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রজিউন)। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। বার্ধক্যজনিত কারনে বেশ কিছুদিন ধরে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ পেয়ে স্থানীয় সংবাদকর্মী ও রাজনৈতিক নেতারা তার গ্রামের বাড়িতে ছুটে যান। এ সময় তারা শোকাহত পরিবারকে শান্তনা দেন। সোমবার আছর বাদ মরহুমের জানাজা নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষক বহিষ্কার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তিন ছাত্রীকে যৌন হয়রানি...

Photo

সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯ বহালসহ ৪ দফা দাবীতে যশোর প্রেসক্লাবে বিএফএ-র সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯...

Photo

দুদকের মামলার তথ্য গোপন করে তিন শিক্ষকের সরকারি হওয়ার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান ফৌজদারি...

Photo

জাতীয় সংকট বইয়ের মোড়ক উন্মোচন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জের কৃতি সন্তান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত