মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   02-Dec-2025   62

Photo

এফএনএস: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম থাকলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি। এর আগে দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো নির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি ট্রাভেল পাসও চাননি। চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে এবং তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করা হবে। আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া যদি দেশের বাইরে চিকিৎসা নিতে চান, সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দল ও পরিবারের।

office@ukantho.com


Photo

হলফনামার আয়-ব্যয় নিয়ে অপপ্রচারের অভিযোগ নাহিদের

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি...

Photo

আওয়ামীলীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী

এফএনএস: হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে...

Photo

আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালানো আল-আমিন র‌্যাবের হাতে ধরা

এফএনএস: আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে বহুবার হাতছাড়া হওয়া দুর্ধর্ষ...

Photo

কালীগঞ্জে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সকল শ্রেনী পেশার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত