সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   23-Aug-2025   59

Photo

আরিফ মোল্ল্যা, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নার্সিং পুড়য়া শিক্ষার্থী নাসরিন নাহার শামীমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারন জনগন ও শিক্ষার্থী ও শামিমার সহপাঠিরা। মানববন্ধন থেকে তারা অভিযোগ তোলেন নার্সিং পড়ুয়া নাসরিন নাহার শামিমা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যার করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সহপাঠি, মিতুল, আপন, লিখন বক্তব্য রাখেন।

সহপাঠি মিতুল জানান, মৃত্যুর দিন সকালেও শামিমার সাথে কথা হয়। তার আচরনের মধ্যে এমন কোন কিছু সে দেখিনি যে আত্মহত্যা করতে পারে। তিনি বলেন, শামিমাকে পরিবার থেকে অত্যাচার করা হতো এমন কিছু অডিও ক্লিপ তারা পেয়েছেন যার প্রেক্ষিতে মনে হচ্ছে একটি আত্মহত্যা হতে পারে না।

শামিমার সহপাঠি আপন জানান, একটি চিরকুট দেখানো হয়েছে যে শামিমা আত্মহত্যার আগে লিখে গেছে। কিন্তু যে হাতের লেখা চিরকুট দেখানো হচ্ছে সেটা শামিমার না। শামিমার হাতের লেখার সাথে ওই হাতের লেখার কোন ভাবেই মিল না। এখানে কোন গড়মিল আছে যা ধামা চাপা দেওয়া হচ্ছে।

গত ২০ আগষ্ট বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের ওফদা সড়কে বসবাসকারী নার্সিং পড়ুয়া নাসরিন নাহার শামিমা গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এরপর তার সহপাঠি ও স্থানীয়রা সেখানে যান। তাদের সন্দেহ হয় শামিমা কোন ভাবেই আত্মহত্যা করতে পারে না। এটি হত্যাকান্ড হতে পারে বলে তাদের ধারনা। শামিমাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সিনিয়র সেবিকা রাজিয়া সুলতানা দত্তক নিয়ে লালন পালন করে।

office@ukantho.com


Photo

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন ছাত্রদলের...

Photo

ঝিনাইদহে উদ্ধারকৃত ১০৬টি মোবাইল ও টাকা গ্রাহকদের কাছে হস্তান্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম...

Photo

মুন্সীগঞ্জে দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহতের পর বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

এফএনএস: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় মাদ্রাসাছাত্রী এক শিশু...

Photo

ঝিনাইদহে সাংবাদিক শিপলু জামান এর ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি, ৩০ হাজার টাকা লুট

শিপলু জামান: আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত