শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মেডিকেল কলেজ, রেললাইন ও পদ্মা সেতুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   04-Apr-2026   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, রেললাইন স্থাপন, নদী সংস্কার এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক উপাধ্যক্ষ এন. এম. শাহজালাল।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক আব্দুল মজিদ বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মো. সায়েদুল আলম, এম এ রাশেদ, “রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি”র সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, ওজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার, সদর পৌরসভার সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর, ঝিনাইদহ জেলা বাসদর আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম, ব্যবসায়ী শফিকুর রহমান জাজু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট’র জেলা সভাপতি শারমিন সুলতানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট’র সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখার সভাপতি নুসরাত জাহান সাথীসহ আরও অনেকেই।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ, ইমাম, চিকিৎসক, নারী উদ্যোক্তা এবং শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, জেলায় কোনো মেডিকেল কলেজ না থাকায় প্রায় ২২ লাখ মানুষ উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, যা একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট। তাই ঝিনাইদহ সদরেই একটি আধুনিক মেডিকেল কলেজ দ্রুত প্রতিষ্ঠার দাবি জানান তারা।
এছাড়াও বক্তারা মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মতো ঝিনাইদহে রেল সংযোগ স্থাপন, একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সড়ক অবকাঠামোর উন্নয়ন, নবগঙ্গা নদীসহ জেলার সব নদীর পুনঃখনন এবং দৌলতদিয়া-পাটুরিয়া এলাকায় পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের জোর দাবি জানান।
বক্তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল আলমসাধুর সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাদুর...

Photo

অবিলম্বে সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানের...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় বালু শ্রমিক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়গাবলা...

Photo

ঝিনাইদহে যুবদের জন্য তাকওয়া ও সিয়ামের শিক্ষা শীর্ষক আলোচনার সঙ্গে ইফতার মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানকে সামনে রেখে ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত