রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে যুবদের জন্য তাকওয়া ও সিয়ামের শিক্ষা শীর্ষক আলোচনার সঙ্গে ইফতার মাহফিল

উচ্চকন্ঠ   19-Mar-2026   87

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানকে সামনে রেখে ঝিনাইদহে যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো সিয়াম সাধনার শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল। সভা ও মাহফিলে অংশগ্রহণকারীরা রমজানের আধ্যাত্মিক গুরুত্ব, সিয়ামের শিক্ষা এবং যুব সমাজের দায়িত্ব নিয়ে প্রাণবন্ত ও হৃদ্য আলোচনায় অংশ নেন।
বুধবার বিকেলে শহরের ফুড সাফারিতে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন সদর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শিহাব সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আমীর এবং ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি আলী আজম মোঃ আবুবকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলা আমীর এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান, শহর আমীর এ্যাডঃ ইসমাইল হোসেন,শহর শিবিরের সভাপতি শেখ আলামিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সিয়ামের আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা যুবসমাজকে উৎসাহিত করেন নিয়মিত সিয়াম পালন, নৈতিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের উদ্যোগ যুব সমাজকে রমজানের প্রকৃত শিক্ষা উপলব্ধি করতে এবং মানবিক ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সহায়ক হবে। আলোচনার পর অনুষ্ঠিত ইফতার মাহফিলে সবাই একত্রিত হয়ে রোজা খুলে পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।
সভা শেষে বক্তারা আরও বলেন, এ ধরনের শিক্ষা ও সাংস্কৃতিক উদ্যোগ যুব সমাজের মধ্যে ঐক্য, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজমুল হোসেন।

office@ukantho.com


Photo

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না: ডাকসু ভিপি

এফএনএস: নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না বলে...

Photo

খতিয়ে দেখা হচ্ছে বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া সব পুলিশ সদস্যের তথ্য

এফএনএস এক্সক্লুসিভ: আসন্ন নির্বাচন ঘিরে খতিয়ে দেখা হচ্ছে বিগত সরকারের...

Photo

নারায়ণগঞ্জে জামায়াতের পথসভায় বিএনপির হামলা

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা...

Photo

হরিনাকুন্ডুর ১০৩ মসজিদে ডিজিটাল ঘড়ি প্রদান কর্মসূচির উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ১০৩টি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত