বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ট্রাক চাপায় বালু শ্রমিক নিহত

উচ্চকন্ঠ   24-Dec-2025   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়গাবলা নামক স্থানে ট্রাক চাপায় জালাল জোয়ার্দ্দার (৫৮) নামের এক বালু শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল জোয়ার্দ্দার সদর উপজেলার মুরারীদহ গ্রামের মৃত কিতাব্দি জোয়ার্দ্দারের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, রাত ৭টার দিকে বালু শ্রমিক জালাল জোয়ার্দার নিজ বাড়ি থেকে মাহেন্দ্র গাড়িযোগে তার মেয়ের বাড়ি শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়গাবলা এলাকায় পৌছালে মাহেন্দ্র গাড়ি থেকে তিনি রাস্তায় পড়ে যান। এসময় একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

Photo

কর্মীদের ফেলে রাখা ময়লা পরিষ্কার করলেন বিএনপি নেতা হামিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: হলুদ রঙের পাঞ্জাবি...

Photo

ঝিনাইদহে ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়তে...

Photo

ঝিনাইদহে আম জনতা দলের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আমজনতা দলের ঝিনাইদহ শাখার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত