শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চট্টগ্রামে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

উচ্চকন্ঠ   03-Nov-2025   62

Photo

এফএনএস: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল থেকে পড়ে ফজিলাতুন্নেছা (২৮) নামে এক নারী আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে পটিয়ার মনসা বাদামতলের নয়াহাট শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলাতুন্নেছা মাগুরা জেলার মহেশপুর থানার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আলিমুজ্জামান সুজন। জানা গেছে, স্বামীর মোটরসাইকেলে করে ফজিলাতুন্নেছা ও তাদের শিশুসন্তান সহ কক্সবাজার যাচ্ছিলেন। পটিয়ার নয়াহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা তিনজনই পড়ে যায়। ঘটনাস্থলেই ফজিলাতুন্নেছার মৃত্যু হয়। পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরাফাত জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। লাশ হাসপাতালে রাখা হয়েছে।

office@ukantho.com


Photo

‘মব’ একটি আওয়ামী ন্যারেটিভ: ফয়েজ আহম্মদ

এফএনএস: প্রতিবাদ, ছোট খাটো ঘটনা সবকিছুকে ‘মব’ বলা ব্যক্তিদের অধিকাংশই...

Photo

তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য...

Photo

৮৭ শতাংশ শহীদ পরিবারকে অর্থ দিয়েছে জুলাই ফাউন্ডেশন

এফএনএস: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গেজেটেড শহীদদের মধ্য ৮৭ দশমিক...

Photo

ঝিনাইদহে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব ও পিঠা মেলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পহেলা ফাল্পুন ও বিশ্ব ভালোবাসা দিবস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত