বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৩

উচ্চকন্ঠ   09-Oct-2025   83

Photo

এফএনএস: যশোরে চঞ্চল মাহমুদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার বাবা মধু গাজী, মা হাসিনা বেগম, ভাই তুহিন গাজীকেও কুপিয়েছে দুর্বৃত্তরা। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন ইজিবাইক চুরি নিয়ে সৃষ্ট গোলযোগের সূত্র ধরে চিহ্নিত একটি চক্র পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড সংঘটিত করেছে। পুলিশ এই ঘটনায় সন্ত্রাসী ও স্থানীয় চোর সিন্ডিকেটের প্রধানসহ তিনজনকে আটক করেছে। তারা হলো সিন্ডিকেট প্রধান রবিউল ইসলাম, চক্রের সদস্য বিল্লাল হোসেন ও মুন্না। এলাকাবাসী জানান, ডাকাতিয়া গ্রামের রবিউল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী সকাল ১০টার দিকে মধু গাজীর বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা মধু গাজীর বড় ছেলে চঞ্চল মাহমুদকে কোপাতে শুরু করে। চঞ্চলের চিৎকারে তার মা, বাবা ও ছোটভাই তাকে উদ্ধারে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও এলাপাতাড়ি কোপায়। এসময় আক্রান্তদের আর্তচিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চঞ্চল মাহমুদকে মৃত ঘোষণা করেন। তার পিতা মধু গাজীর অবস্থা আশংকাজনক। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, সম্প্রতি চঞ্চল মাহমুদের একটি ইজিবাইক (অটোরিকশা) চুরি হয়। চঞ্চল, তার পরিবার ও স্থানীয়দের ধারণা বাইকটি রবিউলের সিন্ডিকেট চুরি করেছে। সে কারণে লোকমারফত রবিউলের কাছে বাইকটি ফেরত দাবি করেন চঞ্চল। এ কারণে ক্ষিপ্ত হয়ে সিন্ডিকেটের সদস্যরা বৃহস্পতিবার হামলা চালিয়ে চঞ্চলকে কুপিয়ে হত্যা ও তার মা-বাবা-ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ামাত্র এলাকায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান রবিউল ও তার দুই সদস্যকে আটক করা হয়েছে। অন্যদেরকেও আটকে অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়া কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারের নীতিনির্ধারণ নিয়ে প্রশ্ন...

Photo

বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

এফএনএস: রাজধানীর রামপুরায় বাসার ছাদ থেকে পড়ে তানহা (১৪) নামে এক শিক্ষার্থীর...

Photo

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ও অর্থপাচারের ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার

এফএনএস: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লুকিয়ে রাখা ২৩ বস্তা...

Photo

বিভাগীয় কমিশনার কর্তৃক ইউনিয়ন পরিষদ পরিদর্শন

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর: খুলনা বিভাগের অতিরিক্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত