রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

উচ্চকন্ঠ   30-Apr-2025   42

Photo

এফএনএস: রাজধানীর রামপুরায় বাসার ছাদ থেকে পড়ে তানহা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে রামপুরা আফতাবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে তানহা। বর্তমানে রামপুরা আফতাবনগরে পরিবারের সঙ্গে থাকতো। সে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। মৃতের মা বলেন, তানহা বৃষ্টিতে ভেজার জন্য ছাদে গিয়েছিল। সে মাঝেমধ্যে বৃষ্টিতে ভিজতো। মো. ফারুক বলেন, গুরুতর অবস্থায় তাকে বিকাল সাড়ে ৪টায় তাকে ঢামেক হাসপাতালের জরুনরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

office@ukantho.com


Photo

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রুমির মৃত্যু স্বাভাবিক নয়: সামান্তা শারমিন

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা...

Photo

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

এফএনএস: মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভ‚ষিত হচ্ছেন আবরার ফাহাদ। ভারতের...

Photo

নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে কুপিয়ে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

Photo

ওসমান হাদি দেশের জন্য নির্ভীক পথপ্রদর্শক: আইন উপদেষ্টা

এফএনএস: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, ওসমান হাদি দেশের জন্য নির্ভীক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত