রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে স্কুল, কলেজ ভিত্তিক অভিনয় সংগীত ও নৃত্য কর্মশালা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   11-Sep-2025   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে স্কুল ও কলেজ ভিত্তিক অভিনয় সংগীত ও নৃত্য কর্মশালা শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ৪দিন ব্যাপী কর্মশালায় সমাপনী অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অংকুর নাট্য একাডেমির সভাপতি আহসান হাবিব রনকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা।
সেসময় উপস্থিত ছিলেন ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ্র, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, কলেজ শিক্ষক সাইফুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, নৃত্য প্রশিক্ষক যশোরের হুসাইন তারেক, রেশমা খাতুন ও জারা আবেদীন।
আলোচনা শেষে অভিনয় সংগীত ও নৃত্য কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে প্রধান অতিথি ও অতিথিরা সনদপত্র বিতরণ করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও অংকুর নাট্য একাডেমি ঝিনাইদহের আয়োজনে ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর কর্মশালায় ৪০ জন ছাত্রী অংশ গ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন নৃত্য প্রশিক্ষক যশোরের হুসাইন তারেক, রেশমা খাতুন ও জারা আবেদীন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে ৪০...

Photo

শৈলকুপায় মৎস ঘেরে ফের ডাকাতের আত্রমণ, এলাকাজুড়ে আতঙ্ক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় একটি মৎস ঘেরে ফের ডাকাতের আক্রমণের...

Photo

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আলাদা স্থানে বজ্রপাতে...

Photo

কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি: শাস্তির বদলে পুরষ্কার! সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারীকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত